(১) সাপঃ সর্প হচ্ছে সদা জাগ্রত থাকার প্রতীক। যদি আপনার গলায় একটি সাপ প্যাঁচানো থাকে, তাহলে আপনি কিছুতেই ঘুমাতে পারবেন না !
(২) ভস্মঃ এটা জীবনের অনিত্যতাকে স্মরণ করিয়ে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদেরও একদিন ভস্মতে পরিণত হতে হবে !
(৩) চন্দ্রঃ চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত। এটি জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক !
(৪) ডমরুঃ এটা দেখতে ইনফিনিটি চিহ্নের মত, যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তাচেতনার প্রতীক !
(৫) ত্রিশুলঃ শিব প্রকৃতির তিন গুণ নিয়ন্ত্রণ করে থাকেন, এটি তারই প্রতীক, তিনি এটির মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন !
(৬) নীলাভ শরীরঃ আকাশ অন্তহীন, শিবও তেমনি অন্তহীন। নীলাভ শরীর অন্তহীন আকাশের মতই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক !
(৭) গঙ্গাঃ গঙ্গা নিষ্কলুষ জ্ঞানের প্রতিনিধিত্ব করেন। যখন শিবের মতই আমাদের হৃদয় স্থির হয়, তখনই তাতে নিষ্কলুষ জ্ঞান প্রবাহিত