পরম আরাধ্য শ্রদ্ধেয় “মহান অচিন বাবা”-এর অনুসারীদের উদ্যোগে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে গত ২ অক্টোবর, শুক্রবার নন্দিরহাটস্থ শ্রদ্ধেয় "মহান অচিন বাবা'র" পবিত্র জাগ্রত সমাধি পীঠ এর পবিত্র পুকুরঘাটে অনুষ্ঠিত হয়েছে “তিল তর্পণ (অপর পক্ষ) মহা-পুণ্যানুষ্ঠান ২০২৬”।
পরলোকগত পূর্বপুরুষ ও প্রয়াত আত্মীয়-স্বজনের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের আত্মার শান্তি ও কল্যাণ কামনায় এ পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রদ্ধেয় "মহান অচিন বাবা'র" অনুসারীগণ পবিত্র পুকুরঘাটে তিল ও জল নিবেদন করেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সম্পন্ন করেন। পবিত্র তিল তর্পণ করেন অধ্যাপক ড. সুমন গাংগুলী, কর আইনজীবী সঞ্জয় আচার্য, এড.অশোক কুমার দাশ, ডা: লিটন ধর, এড. সুজিত মহাজন, উত্তম কুমার সেন সহ তিন শতাধিক পুরুষ ও মহিলা অনুসারীগণ।
বিশ্বাস অনুযায়ী, প্রয়াত পিতৃপুরুষ ও আত্মীয়-স্বজনের উদ্দেশ্যে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার সঙ্গে জল ও তিল নিবেদনের মাধ্যমে তাঁদের আত্মার শান্তি ও উত্তম গতির জন্য প্রার্থনা করা হয়। এই আচার কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং জীবিত মানুষের সঙ্গে পরলোকগত প্রিয়জনদের স্মৃতি, শ্রদ্ধা ও আত্মিক সম্পর্কের এক গভীর প্রতীক হিসেবেও বিবেচিত হয়। জল ও তিল নিবেদনের মধ্য দিয়ে তাঁরা তাঁদের বংশপরম্পরায় প্রয়াত সকল আত্মীয়-স্বজনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য প্রার্থনা করেন।

অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে এক ধরনের আত্মিক মিলন ও পুণ্যচেতনার আবহ সৃষ্টি হয়। অনুসারীদের বিশ্বাস, মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী হলেও আত্মার সম্পর্ক ও সৃষ্টিকর্তার সঙ্গে আত্মিক সংযোগ চিরন্তন। সেই চেতনা থেকেই পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সৃষ্টিকর্তার করুণালাভের প্রত্যাশায় এ ধরনের পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে কায়-মন-বাক্যে পবিত্রতা, আত্মশুদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীপরিষদ, সচিব মহোদয় পর্ষদ, কুটনৈতিক বর্গ, দেশের সকল গণ্য মান্য ব্যক্তিবর্গ, দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের জন্য সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করা হয়। মনবকল্যাণ এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ কামনা করা হয়। পাশাপাশি সকলের শান্তি, মঙ্গল, পুণ্যসঞ্চয় এবং জীবনে উত্তম গতির জন্য প্রার্থনা করা হয়।