প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৬:১৪ পি.এম
চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ ঝাউতলা সেবক কলোনীতে মহান অচিন বাবাজান এর দরবারের উদ্যোগে মানবতার কল্যাণে বস্ত্র বিতরণ

পরম আরাধ্য শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান এর দরবারের উদ্যোগে আর্ত মানবতার কল্যাণে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ বুধবার (১১ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ ঝাউতলা সেবক কলোনীর শালগ্রাম মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
পরম আরাধ্য শ্রদ্ধেয় ‘মহান অচিন বাবাজান’এর অনুসারী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ, কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া, স্বপন বড়ুয়া টুকুন।
সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকৌশলী পলাশ বড়ুয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শুভ্রম বড়ুয়া বিপু, তাপস বড়ুয়া, সুজন বড়ুয়া, নিতাই ভট্টাচার্য, কাজল বড়ুয়া, উত্তম বড়ুয়া, সৌগত বড়ুয়া, এডভোকেট সুজিত মহাজন, উজ্জ্বল দত্ত, দোলন বড়ুয়া (শিক্ষা), তানভীর বড়ুয়া, উত্তম কুমার সেন, মিল্টন নাথ, অধ্যাপক উজ্জ্বল নাথ, প্রশান্ত বড়ুয়া, সুজিত নাথ, প্রকোশলী অর্ক চৌধুরী, কর আইনজীবী বসন্ত আশিষ সুমন দাশ প্রমুখ ।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেবক কলোনীর হরিজন সম্প্রদায়ের প্রেমলাল সর্দ্দার।
আলোচনা সভা শেষে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষদের মাঝে মহান অচিন বাবাজান এর দরবারের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়।
সভায় পরম আরাধ্য শ্রদ্ধেয় ‘মহান অচিন বাবাজান’এর অনুসারীরা বলেন, ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দিরহাটস্থ শ্রদ্ধেয় “মহান অচিন বাবা’র” পবিত্র জাগ্রত সমাধি পীঠে শ্রদ্ধেয় ছোট বাবাজানের পরিচালনায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। মানবতার অনন্য এই জাগ্রত প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে যার মতো করে ভক্তিভরে প্রার্থনা করে মনের মনোস্কামনা পূর্ণ করেন।
Copyright © 2026 সনাতনী দর্পণ. All rights reserved.