
আমরা কর্তৃত্ব করতে এসে দাসত্ব করছি। তাই ঠাকুর বলছেন, ‘হাতে তেল মেখে কাঁঠাল ভাঙ্গো।’ ‘কাঁঠালের আঠা’ হলো সংসারাসক্তি। আঠা ছাড়তে চায় না। সংসারের তুচ্ছ জিনিস ছেঁড়া কাপড়, ভাঙা ধুনুচি, তাতেও আসক্তি। ‘কাঁঠাল ভাঙা’ মানে সংসার করা, মনে অনাসক্তি-তেল মেখে সংসারের কর্তব্য করতে হবে। বিষয় থেকে আমাদের প্রীতি-অনুরাগ তুলে নিয়ে ভগবানকে দিতে হবে। তাঁর উপর ভক্তি-অনুরাগ-প্রেম এলে তবে তো হবে। প্রেম-অনুরাগ সব ভগবানকে দেবে। দুটো জিনিস আছে, অনুরাগ আর বিরাগ। এসব ঠাকুরের শিক্ষা, বড় মানুষের বাড়ির দাসীর মতো থাকার শিক্ষা। অনাসক্ত হয়ে কর্ম করার উপদেশ।
সৎপ্রসঙ্গ – স্বামী বিশুদ্ধানন্দ
Post Views: 21








