

(*কিছু শব্দের অর্থ*)
★দুইপক্ষ – কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।
★দুই অয়ণ- উত্তরায়ণ, দক্ষিণায়ন।
★ত্রি ভুবন- স্বর্গ, মর্ত, পাতাল।
★ত্রিফলা – হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।
★ত্রিধারা – মন্দাকিনী, অলকানন্দা, ভোগবতী।
★ত্রিশক্তি কালী, তারা, ত্রিপুরা।
★ত্রিকাল – অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
★ত্রিকূল – পিতৃকূল, মাতৃকুল, শ্বশুরকুল।
★ত্রিবেণী – গঙ্গা, যমুনা, সরস্বতী।
★ত্রিপিটক – সূত্র, বিনয়, অভিধর্ম।
★ত্রিরত্ন – বুদ্ধ, ধর্ম, সংঘ।
★ত্রিবর্গ – ধর্ম, অর্থ, কাম।
সং
★গরমমশলা – দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।
★চারবেদ ঋক, সাম, যজু, অথর্ব।
★চারযুগ – সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
★চতুর্বর্গ – ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
★চতুরঙ্গ সেনা – হস্তী, অশ্ব, রথ, পদাতিক।
★চতুর্ধাম – রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ, দ্বারকানাথ।
★চতুরাশ্রম – ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস।
★চতুর্বর্ণ – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
★পঞ্চবাণ – সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন।
★পঞ্চগঙ্গা – ভাগীরথী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী।
★পঞ্চনদী – কিরণা, ধূতপাপা, সরস্বতী, গঙ্গা, যমুনা।
★পঞ্চনদ – ঝিলম বা বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু।
★পাঁচফোড়ন মৌরি, মেথি, কালোজিরে, জিরে, রাঁধুনি।
★পঞ্চধান্য – শালি, ব্রীহি, শুক, শিম্বি, ক্ষুদ্র।
★পঞ্চবটী – অশ্বত্থ, বট, বিল্ব, আমলকী, অশোক।
★পঞ্চপ্রাণ – প্রাণ, অপান, সমান, উদান, ব্যান।
পঞ্চমুক্তি- সার্টি, সারূপ্য, সালোক, সাযুজ্য, নির্বান।
★পঞ্চতীর্থ – কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর।
★পঞ্চতিক্ত – নিম, গুলঞ্চ, বাসক, পলতা, কন্টকারী।
পঞ্চনুন- সৌর্বচল, সৈন্ধ, বিট, ঔদ্ভিদ, সামুদ্রিক।
★পঞ্চগুণ – রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ।
★পঞ্চগব্য – দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়।
★পঞ্চভূত – ক্ষিতি, অপ, তেজঃ, মরুত,ব্যোম। ★পঞ্চামৃত-দধি,দুগ্ধ,ঘৃত,মধু, শর্করা
ভালো লাগলো তাই দিলাম।
প্রকাশনায়: নিতাই ভট্টাচার্য্য









