
দেবাশীষ কুন্ডু
ভগবান কৃষ্ণ বিষয়ক তির্যক মন্তব্যের জন্য ভারতের ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে মামলা।
অভিযোগ অনুযায়ী, শাস্ত্রী বলেছেন, “যারা কৃষ্ণকে অনুসরণ করেন তাদের খারাপ লাগতে পারে, কিন্তু কৃষ্ণ খুবই কুটিল। এমনকি দাঁড়ানোর সময়েও তিনি তিন জায়গায় বেঁকে থাকেন।”
ভগবান কৃষ্ণ বিষয়ক মন্তব্যের জন্য ধর্ম গুরু ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে একজন আইনজীবী
আগ্রার আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছেন। মধ্যপ্রদেশে এক বক্তৃতাকালে শাস্ত্রী ভগবান কৃষ্ণের ভঙ্গিকে ভগবান রামের ভঙ্গির সঙ্গে তুলনা করেছেন।অভিযোগকারীর দাবি, শাস্ত্রীর মন্তব্য কৃষ্ণের বংশধরদের অনুভূতি ও সামাজিক মর্যাদায় আঘাত হেনেছে।
ভগবান কৃষ্ণ সম্পর্কে মন্তব্যের জেরে ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আগ্রার একটি আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হয়েছে বলে খবরে প্রকাশ।
অ্যাডভোকেট অজয় প্রতাপ সিং আগ্রা দেওয়ানি আদালতে এই অভিযোগ দায়ের করেছেন যে, শাস্ত্রী একটি ধর্মীয় আলোচনায় ভগবান কৃষ্ণ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে তাঁর বংশধরদের অনুভূতি ও সামাজিক মর্যাদায় আঘাত করেছেন।
শাস্ত্রী মধ্যপ্রদেশের শিবপুরীর করেরাতে একটি রামকথা চলাকালীন ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের শারীরিক ভঙ্গির তুলনা করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, শাস্ত্রী বলেছেন, “যারা কৃষ্ণকে অনুসরণ করেন তাদের খারাপ লাগতে পারে, কিন্তু কৃষ্ণ খুবই কুটিল। এমনকি দাঁড়ানোর সময়েও তিনি তিন জায়গায় বেঁকে থাকেন।”
অভিযোগকারী যুক্তি দেন যে, ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর বংশধরেরা এখনও ভারতে বসবাস করেন। তিনি তাঁর দাবির সমর্থনে জাদুন, জাডেজা এবং ভাটিদের মতো সম্প্রদায়ের ঐতিহাসিক উল্লেখ করেন।
সিং আরও দাবি করেছেন যে তিনি তাঁর মাতৃসূত্রে ভগবান কৃষ্ণের বংশধর এবং অভিযোগ করেছেন যে এই মন্তব্যগুলি কৃষ্ণের বংশধরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেছে।
দেওয়ানি বিচারক কাঞ্চন কুমারের সামনে অভিযোগটি প্রাথমিক শুনানির জন্য গ্রহণ করা হয়েছিল।
আদালত মামলাটি নথিভুক্ত করেছে এবং পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে।
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ও পৃষ্ঠপোষকদের বিতর্কিত ধর্মপ্রচারকদের থেকে দূরে থাকার আহ্বান জানানোর একদিন পর এই ঘটনাটি ঘটল।
যাদবের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী রামচরিতমানস থেকে একটি শ্লোক উদ্ধৃত করে বলেছেন, যাঁদের নিজেদের আচরণই প্রশ্নবিদ্ধ, তাঁদের অন্যকে উপদেশ দেওয়া উচিত নয়।









