♦️গুরু কে হবেন ❓ গুরুর ১১টি বৈশিষ্ট্য বেদের আলোকে জানুন

🌼 পবিত্র সামবেদে বলা হয়েছে –

✔️ঋষি: – মনুঃ সাম্বরণঃ
✔️দেবতা – পবমানঃ সোমঃ
✔️ছন্দঃ – অনুষ্টুপ্
✔️স্বরঃ – গান্ধারঃ

♦️তে পূতাসো বিপশ্চিতঃ সোমাসো দধ্যাশিরঃ ।
সূরাসো ন দর্শতাসো জিগত্নবো ধ্রুবা ঘৃতে ॥
[ সামবেদ ১১০২ ]

♦️পদার্থঃ (পূতাসঃ) পবিত্র, (বিপশ্চিতঃ) বিদ্বান্, (দধ্যাশিরঃ) জ্ঞানের ধারণকর্ত্তা ও পরিপক্ব, পরমাত্মাতে আশ্রিত [দধতি অন্যান্ ইতি দধয়ঃ। ‘আদৃগমহনজনঃ কিকিনৌ লিট্ চ। অষ্টা০ ৩।২।১৭১’ ইত্যনেন ডুধাঞ্ ধাতোঃ কিন্ প্রত্যয়ঃ। আশ্রীণন্তি স্বাত্মানং যে তে আশিরঃ। আঙ্পূর্বঃ শ্রীঞ্ পাকে, ক্বিপি ধাতোঃ শির আদেশশ্ছান্দসঃ।] (সূরাসঃ ন) সূর্যের ন্যায় (দর্শতাসঃ) দর্শনীয় অর্থাৎ কান্তিমান তথা অধ্যাত্ম ঋত=সত্যের মার্গ দৃষ্টি প্রদানকারী, (জিগত্নবঃ) গতিমান্ ও কর্মণ্য এবং (ঘৃতে) বিবেকবান হয়ে (ধ্রুবাঃ) যারা স্থির থাকেন, (তে) তারাই (সোমাসঃ) বিদ্যা, ধর্ম, আদির প্রেরণা প্রদানকারী বিনয়স্বভাবযুক্ত গুরু ও রাজমানব হবেন ॥

♦️সরলার্থঃ যারা পবিত্র, বিদ্বান, জ্ঞানের ধারণকর্ত্তা ও পরিপক্ব, পরমাত্মাতে আশ্রিত, সূর্যের ন্যায় দর্শনীয় অর্থাৎ কান্তিমান অধ্যাত্ম সত্যের মার্গ তথা দৃষ্টি প্রদানকারী, গতিমান্ ও কর্মণ্য, ধীর এবং বিবেকবান তারাই বিনয় , বিদ্যা, ধর্ম, আদির প্রেরণা দানকারী বিনয়স্বভাবযুক্ত গুরু হবেন ॥

♦️ভাবার্থঃ যিনি পবিত্র আচরণকারী, বিবিধ বিদ্যার অধ্যয়নকারী, অন্যের সহায়তাকারী, পরিপক্বমতি, সূর্যের ন্যায় প্রকাশক, কর্মঠ, বিবেকবান, যিনি বার-বার বাধা-বিপত্তির দ্বারা আহত হয়েও কোন কার্য পরিত্যাগ করেন না তিনিই গুরু, তিনিই রাজপুরুষ। এবং তারাই সফলতা অর্জন করেন ॥

♦️[ ড. রামনাথ বেদালঙ্কার ও পণ্ডিত হরিশরণ সিদ্ধান্তালংকার ]

♦️অর্থাৎ গুরুর বৈশিষ্ট্য হলো –

১। বিনয়ী
২। পবিত্র
৩। কর্মে গতিশীল অর্থাৎ অলস হবেন না , কর্মঠ
৪। বিদ্বান
৫। জ্ঞানের ধারক
৬। বিচারবুদ্ধিতে পরিপক্ব
৭। কান্তিমান , তার শারীরিক ভাষাতেই তার বিদ্যার প্রকাশ হবে
৮। সত্যের পথপ্রদর্শক
৯। সর্বদা পরমাত্মার শরণাগত
১০। বিবেকবান
১১। সত্যে

প্রকাশনায়: নিতাই ভট্টাচার্য

মন্তব্য করুন