আমার মন শুধু আমার গোলাম

স্বামী বিবেকানন্দ একবার বিদেশে যাত্রা করার সময়, জাহাজে বসে সংস্কৃত ভাষায় গীতা পাঠ করছিলেন। তার পাশে কয়েকজন ইংরেজ যাত্রী ছিলেন। স্বামীজিকে দেখে তারা হাসাহাসি ব্যঙ্গ করতে থাকে – পাগড়ি পড়া গেরুয়া বসনধারী, এ কি সংস্কৃত পড়ছে! বিবেকানন্দ গীতা পড়া শেষ করে ব্যাগ থেকে আর একটা ইংরেজি বই বার করে পড়তে শুরু করা মাত্র ইংরেজদের একজন নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে এই সন্নাসীতো ইংরেজি জানে। যাত্রীদের একজন বিবেকান্দকে বললেন – “আর ইউ নো ইংলিশ।” স্বামী বিবেকানন্দ বলেন- “আই নো ওয়েল ইংলিশ। আই ক্যান টক উইথ ইউ।” বলুন কি জানতে চান, আপনাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারি।
না, কথা বলার প্রয়োজন নেই কিন্তু আপনি যখন পড়ছিলেন তখন আপনাকে দেখে হাসাহাসি করছিলাম। আপনি আমাদের দিকে বিন্দু মাত্র তাকালেন না, কোন উত্তর দিলেন না কেন?
স্বামীজী বললেন – “আপনি যখন চাইবেন- আমাকে তাকাতে হবে, যখন চাইবেন হাসতে বা কাঁদাতে পারবেন না।” আমার মন শুধু আমার গোলাম, তোমাদের গোলাম নয়।

মন্তব্য করুন