
স্বামী মাধবানন্দ — কিছু না করার চেয়ে কিছু করা ভাল। যাকে অনেক কাজ করতে হয় সে যদি অল্প সময়ের জন্যও ঈশ্বরচিন্তা করে এবং যার অনেক অবসর আছে সে যদি অধিকক্ষণ ঈশ্বরচিন্তা করে, ভগবান পূর্বোক্ত ব্যক্তির প্রতিই বেশি সন্তুষ্ট হন। এই অল্প সময়ের চিন্তাগুলিকে একত্র করলে দেখা যাবে, আমি যথেষ্ট সময় ঈশ্বরচিন্তা করেছি। যদি কেউ পারিপার্শ্বিক অবস্থা ভুলে অন্তত দশ সেকেন্ড গভীরভাবে ঘুমাতে পারে তার শরীর-মন স্নিগ্ধ হয়ে যায়। তেমনি, অল্প সময়ের জন্য একমনে ঈশ্বরচিন্তা করতে পারলে তাতেই কল্যাণ হবে। এভাবে অভ্যাস করতে থাকলে এমন সময় আসবে যখন আরও বেশি সময় ধরে ঈশ্বরচিন্তা করার সুযোগ পাবে ।
Post Views: 197









