পটিয়া উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের মহালয়া অনুষ্টানে প্রধান অতিথি এমপি এনামুল হক

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই।এবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে।কোনো দুষ্কৃতিকারী অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কিংবা পূজা উদযাপনে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুষ্কৃতিকারীদের তালিকা করছে।বিএনপি সরকার শুধু পূজাকে কেন্দ্র করে নয়, বছরের ৩৬৫ দিনই সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে। এবারের পূজাকে উৎসবমুখর করতে ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ অক্টোবর (শনিবার) রাতে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সবাই নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করবে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন। এ কারণে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদুল আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল, সুকান্ত তালুকদার, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও মেম্বার উত্তম দেসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি বিতরণ করেন এনামুল হক এনাম এমপি।

মন্তব্য করুন