

আজ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে শ্রীরামকৃষ্ণ মঠ যোগদ্যানে (কাঁকুড়গাছি) ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নিত্য আবির্ভাব দিবস।
১৮৮৬ সালের ১৬ই আগস্ট শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সমাপন হয়।
১৮৮৬ সালের ২৩-শে আগস্ট জন্মাষ্টমী দিন নরেন্দ্রনাথের উপস্থিতিতে শোভাযাত্রা সহকারে শ্রীরামকৃষ্ণদেবের পার্থিব শরীরের ভস্মাবশেষের একটি কলস এখানে সমাহিত করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের চরণধুলি ধন্য (১৮৮৩ এবং ১৮৮৫ সালে শ্রীরামকৃষ্ণ স্বয়ং দুইবার “যোগোদ্যান” এসেছিলেন।) এই স্থানে মন্দির প্রতিষ্ঠা হয় যা ভক্তমন্ডলীতে বেদীঘর নামে সুপরিচিত।
১৯০১ সালে, আজকের জন্মাষ্টমী তিথিতে, পবিত্র মা শ্রী সারদা দেবী নিজেই এই মন্দিরে শ্রীরামকৃষ্ণের পূজা করেছিলেন এবং নবনির্মিত নাটমন্দিরকে পবিত্র করেছিলেন। তিনি আরও তিনটি অনুষ্ঠানে যোগোদ্যানকে পবিত্র করেছিলেন – একবার ১৯০৪ সালে এবং দুবার ১৯০৯ সালে।
প্রতিবছর এই দিনটিতে শ্রীরামকৃষ্ণ মঠ যোগদ্যানে বিশেষ পূজা, মহোৎসব এবং ধর্মসভা আয়োজিত হয়।
আজ এই পুণ্য স্মৃতিচারণের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ পরিবার গ্রুপের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।








