সত্যযুগের পদধ্বনি

আমরা সর্ব্বহারা কলির জীব তাঁহার করুণার পাত্র। তাই তিনি কলিতে দুর্দশাগ্রস্থ জীবের জন্য করুণাঘন হইয়া ধরা দিতে আসিয়াছেন স্বেচ্ছায়, যেন আপন গরজে, দ্বাপরের সন্ধ্যংশে, কলির সন্ধিতে। সত্যযুগ ঠিক ঠিক সত্যযুগ আসিবে পুনরায়, পুনরায় সত্যযুগের যোগবিদ্যা, সেই লুপ্ত রাজবিদ্যা রাজগুহ্য যোগ জনসাধারণে বিতরিত হইবে অকাতরে। সত্যযুগের বীজ ছড়াইতে আসিলেন পূর্ণব্রহ্ম নারায়ণ স্বয়ং। তিনি সর্বৈশ্বৰ্য্যময়, সর্ব্বমাধুৰ্য্যময়, মহাযোগেশ্বর। যাহার ফলে ঐ শোনা যায় দিকে দিকে সত্যযুগের পদধ্বনি–শ্রীশ্রী নামকীর্তনে ভক্তসঙ্গে ভাগবত সভায়। হইবে পুনরায় ধর্ম্ম চতুষ্পাদ–তপঃ শৌচ দয়া সত্যে মণ্ডিত, হইবে সত্ত্বগুণান্বিত মানবের আবির্ভাব। ক্ষেত্র প্রস্তুত হইতে চলিয়াছে জীবের কি সৌভাগ্য। তাঁহার অবতরণে কলি ধন্য।

মন্তব্য করুন