হিন্দুধর্মের গ্রন্থাবলী পরিচিতি

ড. শ্রীপতি দাশ

হিন্দু ধর্মগ্রন্থের বিস্তৃত শ্রেণীবিভাগকে প্রধানতঃ দুই প্রধান ভাগে বিভক্ত করে আলোচনা করা যায়। যথাঃ
1. শ্রুতি — ঈশ্বরপ্রদত্ত, অপরিবর্তনীয়
2. স্মৃতি — ঋষিদের স্মৃতিনির্ভর, সমাজ সংস্কারমুখী

১) শ্রুতি
(A) বেদ — মূল ধর্মগ্রন্থ
● ঋগ্বেদ
• প্রাচীনতম স্তোত্রসংহিতা
• দেবতাঃ অগ্নি, ইন্দ্র, বরুণ, সোম
• বিষয়ঃ সৃষ্টি, যজ্ঞ, নৈতিকতা, প্রকৃতি দর্শন
● যজুর্বেদ
• যজ্ঞের মন্ত্র ও প্রক্রিয়া
• দুই ভাগঃ শুক্ল (সুশৃঙ্খল), কৃষ্ণ (মিশ্র)
• যজ্ঞ কেন্দ্রিক সামাজিক ধর্মীয় কাঠামো
● সামবেদ
• সুরে গাওয়া মন্ত্র
• ভারতীয় সংগীতের প্রাচীন ভিত্তি
• যজ্ঞে গায়ক পুরোহিতদের ব্যবহার
● অথর্ববেদ
• গৃহস্থ জীবন, চিকিৎসা, শান্তি মন্ত্র
• সমাজ, পরিবার, স্বাস্থ্য, জাদুবিদ্যা সংক্রান্ত মন্ত্র

(B) ব্রাহ্মণ
• যজ্ঞের বিস্তারিত ব্যাখ্যা
• পুরোহিতদের করণীয় বিধি
• বেদের আচার সংক্রান্ত অংশ

(C) আরণ্যক
• বনের নির্জনে অধ্যয়নযোগ্য গ্রন্থ
• যজ্ঞ থেকে ধ্যান দর্শনে উত্তরণ
• গূঢ় আধ্যাত্মিক ব্যাখ্যা

(D) উপনিষদ (বেদান্ত)
• বেদের দার্শনিক অংশ
• মূল বিষয়ঃ ব্রহ্ম, আত্মা, মোক্ষ, অদ্বৈত, ধ্যান
• প্রধান উপনিষদঃ ঈশ, কেন, কঠ, মুণ্ডক, মাণ্ডূক্য, ছান্দোগ্য, বৃহদারণ্যক
• হিন্দু দর্শনের ভিত্তি

২) স্মৃতি
(A) ধর্মশাস্ত্র / স্মৃতি
• সমাজ, নৈতিকতা, আচরণ, আইন
• মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি
• পরিবার, উত্তরাধিকার, শাস্তি, সামাজিক বিধান

(B) ইতিহাস (ইতিহাস)
● রামায়ণ
• রামের আদর্শ জীবন
• ধর্ম, ন্যায়, ভক্তি, রাজনীতি
• চরিত্রঃ রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান
● মহাভারত
• কুরুক্ষেত্র যুদ্ধ
• ধর্ম সংকট, ন্যায় অন্যায়
• অন্তর্ভুক্তঃ ভগবদ্গীতা — যোগ, ভক্তি, কর্ম, জ্ঞান

(C) পুরাণ
• ১৮ মহাপুরাণ + ১৮ উপপুরাণ
• সৃষ্টি প্রলয়, অবতার, দেবতা, তীর্থ, বংশাবলি
• প্রধান পুরাণঃ শিব, বিষ্ণু, ভাগবত, ব্রহ্মাণ্ড, স্কন্দ, মার্কণ্ডেয়

(D) আগম নিগম
• মন্দির নির্মাণ, মূর্তি স্থাপন, পূজা বিধি
• তিন শাখাঃ
o শৈব আগম
o শাক্ত আগম
o বৈষ্ণব আগম
• তন্ত্র আচার, যোগ, মন্ত্র বিজ্ঞান

(E) দর্শন (ষড়দর্শন)
● ন্যায়
• যুক্তি, প্রমাণ, তর্কশাস্ত্র
● বৈশেষিক
• পদার্থতত্ত্ব, পরমাণুবাদ
● সাংখ্য
• পুরুষ প্রকৃতি দ্বৈতবাদ
২৪ টি তত্ত্ব এগুলো সবার জানা থাকা দরকার যথাঃ
1. প্রকৃতি 2. মহৎ/বুদ্ধি 3.অহংকার 4.মন
5–9. পাঁচ জ্ঞানেন্দ্রিয়
10–14. পাঁচ কর্মেন্দ্রিয়
15–19. পাঁচ তন্মাত্রাঃ-শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ
20–24. পাঁচ মহাভূতঃ-আকাশ, বায়ু,অগ্নি,আপ (জল) ও পৃথিবী
● যোগ
• অষ্টাঙ্গ যোগ
• চিত্ত নিয়ন্ত্রণ, মনন, ধ্যান ও সমাধি।
● মীমাংসা
• যজ্ঞ কর্মের ব্যাখ্যা
• ধর্মের প্রমাণ
● বেদান্ত
• ব্রহ্ম জ্ঞান
• অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত

(F) উপবেদ
• আয়ুর্বেদ — চিকিৎসা
• ধনুর্বেদ — যুদ্ধবিদ্যা
• গান্ধর্ববেদ — সংগীত নৃত্য
• অর্থশাস্ত্র/স্থাপত্যবেদ — রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য

(G) বেদাঙ্গ
• শিক্ষা — উচ্চারণ
• ব্যাকরণ — ভাষার নিয়ম
• নিরুক্ত — শব্দার্থ
• ছন্দ — মাত্রা বিজ্ঞান
• জ্যোতিষ — গণনা, ক্যালেন্ডার
• কাল্প — যজ্ঞ বিধি

৩) অন্যান্য সাহিত্য
(A) কাব্য
• মহাকাব্য, গীতিকাব্য, অলঙ্কারশাস্ত্র
(B) নাটক
• কালিদাস, ভাস, ভবভূতি
(C) সুভাষিত
• নীতিকথা, উপদেশমূলক শ্লোক
(D) ভক্তি সাহিত্য
• আলবার, নায়নার
• বৈষ্ণব পদাবলি
• সন্ত সাহিত্য

(F) বিবিধ মহাত্মাদের সাধনপথ নির্দেশিত রচনাবলী
যুগে যুগে যে সকল মুক্ত মহাত্মা ও সাধকেরা অজস্র বই রচনা করে মানবের মুক্তির পথের সোপান লিপিবদ্ধ করে গেছেন। কোন মহাত্মাকে বড় বা ছোট না করে কারো নাম উল্লেখ করলাম না। নিজ নিজ ইষ্টগুরুদের দেখানে পথেই সবাই জীবনযাত্রা এগিয়ে নিন।
পরিশেষে হিন্দুধর্মগ্রন্থাবলী অনন্ত। এই শ্রেণী শেষ নয়। আরো অনন্ত বই-গ্রন্থ-দর্শনে সমৃদ্ধ হিন্দু জ্ঞানসমুদ্র।

মন্তব্য করুন