মা’র কাছে শুভরাত্রির প্রার্থনা 

অশোক মহারাজ

মা… তুমি আমাকে তোমার সৌভাগ্যবান সন্তান বানিয়েছ… আমার ছোট্ট হাত ধরে তুমি আমাকে ঐশ্বরিক পথে নিয়ে যাচ্ছ… এই পথটা কখনো কখনো খুব কঠিন, প্রলোভনে ও গর্তে ভরা, কিন্তু মা গো, তুমি যে আমার মা, তাহালে আমার আর কি ভয় থাকতে পারে তুমি যেহেতু আমার হাত ধরে আছো, আমার এই পথে পড়ে যাওয়ার বা বিপথে যাওয়ার কোনো ভয় নেই…

… মা, আমাকে আশীর্বাদ করো যে তোমার সন্তান হওয়ার অনুভূতি আমাকে অহংকারী এবং কঠোর হৃদয়ের না বানায় বরং ‘আমার সাথে কে ভাল আচরণ করছে বা খারাপ করছে … কে আমার সম্পর্কে ভাল চিন্তা করছে বা খারাপ ভাবছে কে আমাকে আশীর্বাদ করছে বা অভিশাপ দিচ্ছে’ এই সব না ভেবে সকলকে সমানভাবে তুমি ভালবাসো, তোমার এই চরিত্র যেন আমি পাই … তোমার ভালবাসা সর্বদা আমার দ্বারা তোমার সমস্ত সন্তানদের প্রতি প্রবাহিত হোক এবং আমার এই ছোট্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মহিমা যেন সকলের মধ্যে অবাধে ও প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে

মা… আমার সমস্ত আকাঙ্ক্ষা এবং আসক্তিগুলির উচ্ছেদ করো এবং আমাকে বুঝিয়ে দাও যে এই বিশ্বের অন্যান্য সমস্ত বস্তু ক্ষণস্থায়ী তথা ধ্বংসশীল এবং কেবল তুমিই আমার সমস্ত সম্পদ ও আমার জীবনের উৎস…

আমাকে আশীর্বাদ করো মা যে আমি তোমার করুণাময় ভালবাসা ছাড়া অন্য কিছু জিনিষ যেন না চাই… ‘তোমার কোলে আমার স্থানে পৌঁছানো এবং তোমার মধ্যে আমার শাশ্বত শান্তি পাওয়া’; এটাই আমার চূড়ান্ত লক্ষ্য, সেটা প্রাপ্ত করার একমাত্র ইচ্ছা যেন আমার অবশিষ্ট জীবনে থাকে এই আশীর্বাদ করো

মন্তব্য করুন