
পটিয়া প্রতিনিধি রুপম পান্থ :- দি কেলিশহর আর্বান কো -অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃক আয়োজিত স্বর্গীয় নবীন চন্দ্র মুখার্জী স্মৃতি মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬/১/২০২৬ইং রোজ শুক্রবার বিকেল ৩ঘটিকায় সমিতির মিলনায়তনে বৃত্তি প্রাপ্ত ও অভিভাবিকাদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সর্বমোট ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কৃতকার্য হয় ১৭৮জন শিক্ষার্থী। টেলেন্টপুলে ৯৩জন শিক্ষার্থী এবং সাধারন গ্রেডে ৮৫জন শিক্ষার্থী । প্রত্যেক শিক্ষার্থীদের সনদ,ক্রেস্ট, স্কুল ব্যাগ ও নগদ অর্থ সহ ও অভিভাবিকাদেরও সম্মাননা সনদ প্রদান করা হয়।
সভার সভাপতিত্ব করেন, দি আর্ব্বান কো -অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সহ-সভাপতি মৃদুল দে। সাধারণ সম্পাদক -রুপন কুমার দে এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছয় ওয়ার্ডের পরিচালক যথাক্রমে বিধান দে, বিজন দে( মুন্না), মোঃ মিজানুর রহমান ইমন, ছোটন দে, উত্তম দাশ, পলাশ দে ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার মিত্র (শিক্ষক), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সমির দে (শিক্ষক) ও আশিষ পাঠক।

সাধারণ সম্পাদক রুপন কুমার দে বলেন, মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবিকাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন, যেখানে মেধার গুরুত্ব এবং ভবিষ্যৎ উদ্দীপনা তুলে ধরে আরও উৎসাহিত করা হয়েছে।








