
অনুলিখনঃ ড. শ্রীপতি দাশ
১. লক্ষ্য কি? What is the Goal of life?
লক্ষ্য হল আত্মতত্ত্বোপলব্ধি এবং মহামুক্তি (Self-realization and Universal emancipation)
২. ধর্ম কি? What is religion?
ধর্ম হল ত্যাগ, সংযম, সত্য ও ব্রহ্মচর্য (Self-sacrifice, Self discipline, Adherence to Truth and Continence)
৩. মহামৃত্যু কি? What is Real Death?
আত্ম-বিস্মৃতি (Forgetfulness of the ‘self’)
৪. প্রকৃতজীবন কি? What is Life?
আত্মবোধ, আত্মস্মৃতি, আত্মানুভূতি (Self-realization, Self-remembrance, Self-conciousness)
৫. মহাপুণ্য কি? What are Real Virtues?
বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব এবং মুমুক্ষুত্ব (Heroism, Virtuality, Manliness, Aspiration for Emancipation)
৬. মহাপাপ কি? What are Real Sins?
দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সঙ্কীর্ণতা এবং স্বার্থপরতা (Weakness, Fear, Cowardice, Meanness and Selfishness)
৭. মহাশক্তি কি? What are Real sources of strength?
ধৈর্য, স্থৈর্য এবং সহিষ্ণুতা (Patience, Fortitude and Endurance)
৮. মহাসম্বল কি? What are Real Assets?
আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা (Self-confidence, Self-reliance, Self-respect)
৯. মহাশত্রু কি? What are Real Enemies?
আলস্য, নিদ্রা, তন্দ্রা, জড়তা, রিপু ও ইন্দ্রিয়বৃন্দ (Indolence, Slumber, Inertia, Procrastination)
১০. পরমমিত্র কি? What are Real friends?
উদ্যম, উৎসাহ, অধ্যাবসায় (Energy, Enthusiasm and Perseverance)








