
স্বপ্ন দেখি আকাশ ছোঁব, পাখির মতো উড়ব,
বুকের ভেতর আশার দীপ, নিভতে তাকে দিই না কভু।
পথ যতই কাঁটায় ভরা, বাধা আসুক শত,
হাঁটি তবু একপায়ে, লক্ষ্য থাকে অবিরত।
রাত জেগে পড়ার পরে, ক্লান্ত চোখে জল,
তবু বলি মনে মনে, হার মানব না, হব না দুর্বল।
একদিন ঠিক ভোর আসবে, মুছবে সকল গ্লানি,
সফলতার হাসি দিয়ে, ভরবে আমার বাণী।
স্বপ্ন নয়তো ঘুমের ঘোরে দেখা কোনো মায়া,
স্বপ্ন হলো জেগে থেকে, বুনে যাওয়া কায়া।
ঘাম আর চোখের জলে, যখন স্বপ্ন ভেজে,
তবেই তো একদিন তা, সত্যি হয়ে সাজে।
তাই থেমো না, চলো এগিয়ে, রাখো বিশ্বাস বুকে,
পরিশ্রমের দরজা খুলে, স্বপ্নপূরণ আসবে সুখে।
—- নিতাই ভট্টাচার্য
Post Views: 128








