
সোমবার(২২ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় “মাইনরিটি ঐক্যজোট (MINORITY UNITY COALITION)” নামে সংখ্যালঘুূদের একটি সম্মিলিত সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। জাতীয় নির্বাচন কমিশনের নিবন্ধিত একমাত্র সংখ্যালঘু রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র নেতৃত্বে আয়োজিত “রাজনৈতিক জোট গঠন” ঐক্যমত স্টেজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির স্থায়ী কমিটির সদস্য বরেণ্য রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শ্রী বীরেন্দ্র নাথ অধিকারী। আয়োজক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালণ করেন বিএমজেপি’র সভাপতি শ্রী সুকৃতি কুমার মন্ডল। ভবতোষ মুখার্জি সুবী’র সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায়ে বক্তব্য রাখেন সর্ব শ্রী সুকৃতি কুমার মন্ডল, সুমন কুমার রায়(সনাতন পার্টি), নিউটন অধিকারী (বাংলাদেশ মতুয়া গণজাগরণ মঞ্চ), স্বপন কুমার বেপারী (অনুভব বাংলাদেশ), চানমোহন রবিদাস(বাংলাদেশ রবিদাস ফোরাম), শান্তির রঞ্জন মন্ডল(ভক্ত সংঘ), শ্যামল কান্তি নাগ(বিশ্ব হিন্দু ফেডারেশন), জগদীশ চন্দ্র বর্মন(জাতীয় হিন্দু সংহতি), সলোমন আই রোজারিও(বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশন), মাদল দেব বর্মন(বাংলাদেশ স্বস্তিসেবক) প্রমুখ নেতৃবৃন্দ।
ঐক্যজোটের ওই মঞ্চে সংখ্যালঘুদের ৭৪ টি সংগঠনের মধ্যে ৪৫ টি একাত্মতা ঘোষণা করে জোটে একিভূত হয় এবং অবশিষ্ট ২৯ টি ধর্মীয় আদর্শ ও রীতি-নীতির বাধ্যবাধকতার কারণে সরাসরি রাজনৈতিক প্লাটফর্মে যোগদান না করলেও ঐক্যমতে সংহতি প্রকাশ করে।
এসব সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি(বিএমজেপি), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩টি গ্রুপ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, বাংলাদেশ মতুয়া মিশন, অনুভব বহুমুখী সমবায় সমিতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ৩টি গ্রুপ, বাংলাদেশ সনাতন পার্টি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ(ইস্কন), সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার








