পরমার্থ প্রসঙ্গ

স্বামী বিরজানন্দ
আমরা মুখে মুক্তি চাই, সত্যি সত্যি নয়। ভগবান যদি এসে বলেন, “এই নে, তোকে মুক্তি দিচ্ছি”, তখন ভয় পাব, বলব, “না না, এক্ষুনি মুক্তি চাইছি না; এখন মুক্তি পেলে আমার এদের গতি কি হবে? মরে গেলে তখন মুক্তি দিও।” কাঠুরের গল্প মনে আছে তো? বোঝার ভারে ক্লান্ত হয়ে যমের কাছে প্রার্থনা করছিল, “আর পারিনে প্রভু, আমায় মুক্তি দাও।” যখন তিনি এসে নিয়ে যেতে চাইলেন, তখন সে বললে, “না না, ঠাকুর, এই কাঠের বোঝাটা উঠিয়ে দেবার জন্যে তোমায় ডাকছিলুম।” বদ্ধজীবদের দশাও ওইরকম, তারা ঐহিক দুঃখেরই হাত থেকে মুক্তি চায়, আসল মুক্তি নয়।

মন্তব্য করুন