রাঙ্গুনিয়ার এক বোনের বিয়ের জন্য এগিয়ে এলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এটা শুধু কথায় নয় কাজেও প্রতিফলন ঘটাচ্ছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিম।

এক সপ্তাহ আগে এক সনাতনী বোনের বিয়ের খবর জানতে পারে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগীয় টিম। পরিবারের সচ্ছল অবস্থা না থাকার কারণে মেয়েকে বিয়ে দিতে হিমসিম খেতে হচ্ছে তার পরিবারের সদস্যদের।

আজকে রাঙ্গুনিয়ার কদমতলীর সেই সনাতনী বোনের বিয়ের জন্য “সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে নগদ ৮,০০০/- টাকা প্রদান করা হয়।

 উক্ত নগদ সহযোগীতা বোনটির পরিবারের কাছে তুলে দিচ্ছেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর স্বেচ্ছাসেবক সানি বণিক এবং হৃদয় বিশ্বাস।

মন্তব্য করুন