শালিখার ছাবড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শালিখা(মাগুর) প্রতিনিধিঃ মাগুরার শালিখার ছাবড়ীতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ছাবড়ী কেন্দ্রীয় কালি মন্দিরে রবিবার রাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৪১ সদস্য বিশিষ্ট একটি পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসাবে আছেন শংকর কুমার রায়, রমেশ চন্দ্র সরকার, রাজমোহন রায়, ভারত বিশ্বাস, গোবিন্দ বৈরাগী,অধীর বিশ্বাস,অজিত বিশ্বাস,সুভাষ বিশ্বাস ও সঞ্জীবন সরকার।

সভাপতি মিহির কুমার রায় ধলা,সহ-সভাপতি চিন্ময় কুমার রায়,সাধারণ সম্পাদক সমীর কুমার বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস,কোষাধ্যক্ষ গৌতম বিশ্বাস ও সুমন রায়।

সার্বিক পরিচালনায় থাকবেন শ্যামল মেম্বার ও পঙ্কজ কুমার রায়।

মন্তব্য করুন