
ভোটাধিকার একজন নাগরিকের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগের আইনগত পন্থা। নাগরিক সত্তার পরিপূর্ণতা আসে ভোটাধিকারের মাধ্যমে। একজন নাগরিককে কেবল নাগরিক হিসেবে দেখার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকে রাষ্ট্র। নারী পুরুষ তথা যে কোন ব্যক্তিই একজন নাগরিক হিসেবে দায়বদ্ধ থাকে রাষ্ট্রের প্রতি। একসময় নারীকে মনে করা হতো অনুভূতির মানুষ, যুক্তির নয়। তাকে মনে করা হতো সংসারের রক্ষক, কিন্তু সমাজের নির্মাতা নয়। ভোট মানে শুধু প্রতিনিধি নির্বাচন নয়, ভোট মানে নিজের জীবনের উপর প্রভাব রাখার সুযোগ।
বিশেষ সূত্রে জানা যায়, ২১নং জামালখান ওয়ার্ডের ভোটার শর্মিষ্ঠা মেয়েটি রাঙ্গুনীয়ার কদমতলী গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের ভোটার। সুচতুর, নারীলোভী নিখিল ভট্টাচার্য্যরে পুত্র অনুপ ভট্টাচার্য্যকে আমেরিকান প্রবাসী সাজিয়ে ১০/০৩/২০১২ইং তারিখে স্বরনিকা ক্লাব থেকে শুভ বিবাহের তারিখ নির্ধারিত মতে নববধু হিসেবে সাজিয়ে নিয়ে যায়। তারপর বিভিন্ন কৌশলে সিটি কলেজের মাস্টার্স পড়ুয়া অসহায় মেয়েটিকে কৌশলে জিম্মি করে ফেলে। এর পর থেকে শর্মিষ্ঠা তার জীবনের হাজার হাজার স্বপ্ন হারিয়ে ফেলতে থাকে। এমনকি তার গর্ভধারিনী মা-বাবার সাথে সম্পর্ক ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে নারী সংগঠন বাংলাদেশ সম্মিলিত মহিলা পরিষদ (বাসমপ) এবং মানবাধিকার সংগঠন সহ সনাতনী সমাজের অঙ্গ সংগঠনগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য সহযোগিতা কামনা করেছেন শর্মিষ্ঠার পক্ষে সনাতনী নারী ঐক্য ফোরাম।








