
🕉🔱স্বামী_সোমেশ্বরানন্দ🕉🔱
●●● এক, সূক্ষ্ম ইন্দ্রিয়ের সাহায্যে দেখা- শোনা- স্বাদ ইত্যাদি।
দুই, চেতনায় অনুভব। অসংখ্য রকম অনুভব, সাধকের মানসিকতা ও সাধনার স্তর অনুযায়ী।
তবে কতগুলি অনুভব সবার ও সব পথেই হয়। এর কয়েকটি নিয়ে আলোচনা করা যাক।
● অতীন্দ্রিয় সত্তার অনুভব। সাধক অনুভব করেন এক বৃহৎ সত্ত্বা যা তার দেহ-মনকে ছাড়িয়ে রয়েছে ব্যাপক ক্ষেত্রে। ঐ চেতনা স্পর্শ করে তার ব্যক্তি সত্ত্বাকে এক নতুন অনুভূতি দিচ্ছে। এমন অনুভূতি শিল্পী বা কবিরও হয় কখনও কখনও। তিনি অনুভব করেন, কোন শক্তি যেন তাকে দিয়ে ছবি আঁকিয়ে নিচ্ছে। কবি অবাক হয়ে দেখেন যে তার চেষ্টা ছাড়াই কিছু শব্দ বা রূপকল্প বেরিয়ে আসছে তার কলম দিয়ে। কবি-শিল্পী অজান্তেই এর স্পর্শ পান, যেখানে সাধক এই রহস্যকে বুঝতে পেরে বৃহৎ চেতনার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। ধ্যান, কীর্তন, ও অন্যান্য সাধনার মাধ্যমে তিনি এটা সহজেই করতে পারেন।
● চেতনার উত্তরণ। সাধকের দৃষ্টিকোণে পরিবর্তন দেখা দেয়। জগৎ ও জীবনকে তিনি অন্যভাবে অনুভব করতে থাকেন। ইতিবাচক লক্ষণ ফুটে ওঠে কথা ও আচরণে। ••• ধর্ম, ঈশ্বর, আমি — এই তিন ধারণায় পরিবর্তন আসে। আগের ভাবনা-চিন্তা বদলে নতুন অনুভূতি হতে থাকে এ-বিষয়ে।
● নির্বিষয় আনন্দ, প্রেম, সৌন্দর্যের অনুভব। মানুষ কোন-না-কোন বিষয়ে আনন্দ পায়। কিন্তু সাধক এখন কোনো বিষয় ছাড়াই আনন্দ অনুভব করেন। একই কথা প্রেম ও সৌন্দর্য নিয়েও। এই তিনটি বিষয়ে তিনি বস্তু-নির্ভরতা থেকে মুক্ত হয়ে নিজের মধ্যে খুঁজে পান এসবকে।
● মহান অস্তিত্বের প্রতি স্বাভাবিক আকর্ষণ। এই আকর্ষণ তার স্বভাব হয়ে ওঠে। এটি ভক্তিরূপে প্রকাশ পায়, বা বিশালের সাথে একাত্ম হওয়া। দৈনন্দিন জীবনে সীমিত সত্ত্বায় থেকেও মহা-অস্তিত্বের আকর্ষণ জেগে থাকে।
আপাতত এই চারটিই যথেষ্ট। এর জন্য আপনাকে যে খুব উঁচুমানের সাধক হতে হবে, তা নয়। আপনি হয়তো লক্ষ্য করেন নি যে, এমন অনুভূতি আপনারও কখনও হয়।
1● সাধনার সময় দিব্য আত্মার উপস্থিতি নিশ্চয় অনুভব করেছেন কখনও। জীবনের কোন বিশেষ সময়ে কোন অজানা শক্তি যেন আপনাকে সাহায্য করছে। হঠাৎ এক যোগাযোগ ঘটে আপনাকে নতুন পরিস্থিতিতে নিয়ে গেল। এগুলি এরই ইঙ্গিত।
2● যদি নিয়মিতভাবে সাধনা করেন, তবে অনুভব করেছেন বোধহয় যে আপনার মধ্যে পরিবর্তন ঘটে চলেছে। আপনি আর আগের মানুষ নন।
3● কখনও এমন নিশ্চয়ই অনুভব করেছেন যে, কোন কারণ না থাকলেও হঠাৎ মনটা আনন্দে ভরে উঠল। প্রকৃতি বা কোন বস্তুকে দেখে অকারণেই আপনার মনে গভীর সৌন্দর্য বোধ জেগে উঠল। হঠাৎ মনটা অসীম ভালবাসায় ভরে গেল যদিও এর কারণ আপনি বুঝতে পারছেন না।
এমন সব অনুভূতি নিশ্চয় হয়েছে আপনার? এখনও হয়? এগুলিই ইঙ্গিত বিশ্ব-চেতনার। আপনাকে signal দিচ্ছে আধ্যাত্মিক অনুভূতির। সাধনার মাধ্যমে আপনি যে এগিয়ে চলেছেন, সেটা বলা হচ্ছে আপনাকে। সিগন্যালের মানে না জানা থাকায় আপনি বুঝতে পারেননি।
এবার সচেতন হন এই বিষয়ে।








